বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় হামলার অভিযোগ
দি নিউজ লায়নঃ বিদ্যুৎ চুরি করে সাব-মারসিবল পাম্প ব্যবহারের প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠলো স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চাচোল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের তারাপুর এলাকায়। এই হামলার ঘটনায় আক্রান্ত পরিবারের এক যুবক, এক নাবালিকাকে ভর্তি করানো হয়েছে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে।
পাশাপাশি আক্রান্ত ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাচোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহত ব্যক্তির নাম রবিউল হক(২৮) , এবং আহত নাবালিকা নাম রাবিয়া খাতুন (১২)।
তাদের বাড়ি চাঁচল ১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের তারাপুর গ্রামে। অভিযুক্তেরা হলো কামাল হোসেন ও তার ছেলে রাজা হোসেন। গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রবিউল হক। গোটা ঘটনা তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে চাচোল থানার পুলিশ।

Post a Comment